ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৫৬৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো। পাশাপাশি শনিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জন আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। 
এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২৩ জন। শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজন মারা গেছেন। সে জেলার বোয়ালখালী থানাধীন এলাকার বাসিন্দা ১৪ বছরের কিশোর মিসকাত। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই তার মৃত্যু হয়।’
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৯২ ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩৯ রোগী।
সুজন বড়ুয়া বলেন, জুলাই মাসে এক হাজার ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন- এর মধ্যে মারা গেছেন ১৩ জন। জুনে আক্রান্ত ২৮২ মৃত্যু ৬, মে-তে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat