ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, আমাদের কাজ হলো শিক্ষিত ও দক্ষ মানুষ কিংবা কর্মী তৈরি করা। 
তিনি বলেন, দক্ষ হলো যিনি নিজের হাত দিয়ে কাজ করেন। আর শিক্ষিত হলো যারা মেধা ও কলম দিয়ে কাজ করে।
মন্ত্রী আজ শনিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাঠি ইউনিয়নে অবস্থিত নতুন চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে এসব কথা বলেন। 
মন্ত্রী এ সময় আরও বলেন, শিক্ষিত যতই উচ্চ পর্যায়ের হন না কেন, আপনি যদি স্ক্রু ড্রাইভার ধরতে না পারেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি কোন কাজ না করতে পারেন তবে তিনি দক্ষ নন, তিনি শিক্ষিত। আমাদের কাজ হলো দক্ষ এবং শিক্ষিত কর্মী তৈরী করে দেয়া।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে সম্পর্কে মন্ত্রী বলেন, যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ যেতে পারে। কুমিল্লা এবং চাঁদপুরে প্রবাসীর সংখ্যা অনেক বেশি, তাই এখানে দক্ষ লোক তৈরী করা প্রয়োজন। গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার বিদেশে গিয়েছে, আর এ বছর ১ লাখ লোক যাক-এটাই তিনি চান। 
দালাল চক্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দালাল চক্র কমে আসলে কম খরচে বিদেশে যাওয়া যাবে। তাই এদের ব্যাপারে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর আসনের সংসদ ও সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। 
তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা হচ্ছে আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি সেটি। শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করবার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। 
মন্ত্রী বলেন, প্রবাসীদের সংখ্যা অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের এই জেলা থেকে যারা যাচ্ছেন তারা একটু বেশি আয় করছেন অন্য জেলার তুলনায়। এর মানে তারা ভাল কাজ করছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান ও পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
বক্তব্য শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র আঙ্গিনায় বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ এর ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat