ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিলামে মসজিদের কাঁঠাল বিক্রির সময় দাম হাঁকানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন-হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৮), মৃত আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২), আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)।
জানা যায়, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে এলাকাবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয়। নিলামে অংশগ্রহণকারী দ্বীন ইসলামের লোকজন দামের কথা শুনা যাচ্ছে না বলে জানান। এ সময় একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী বলেন, সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় অপর পক্ষের মো. শাহজাহান মিয়াকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন, কোনো পক্ষই মারামারি করবে না। আমি চলে আসার পর শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি কাঁঠাল নিয়ে এমন ঘটনা খুবই দুঃখজনক।
শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat