ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ সোমবার কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদীর ভাঙ্গন পরিদর্শন ও তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে যখন সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন তারপর থেকে সেই একদফা কর্মসূচি তো আছেই। বিএনপি যতই আন্দোলন করুক লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে।
‘আগামী ১২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন কর্মসূচির ঘোষনা দেয়া হবে’ বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই এক দফার কর্মসূচিতো আমরা বহু দেখেছি। বাংলদেশে আমাদের কুটনৈতিক বিদেশী মেহমানরা আসছেন এইসব বিদেশী কুটনৈতিক মেহমানদের কাছে নিজেদের শো-ডাউনের মাধ্যমে শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহির করার জন্য  তারা ১২ তারিখে একটা কর্মসূচি দিয়ে স্টান্ডবাজী করছেন।
তিনি বলেন, বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশী ষড়যন্ত্র¿। কারণ দেশের জনগনের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই, দেশের জনগনও তাদের পক্ষে নাই। দেশের জনগন যদি পক্ষে না থাকে তাহলে কোন আন্দোলনও সফল হয়না। এই কথা আমরা বহুবার বলেছি, এটা বিএনপিও জানে। জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা  বিদেশী ষড়যন্ত্রের ওপরে।
জেলার নদী ভাঙ্গন প্রসঙ্গে হানিফ বলেন, পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এসময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat