ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,  ইউক্রেনের ভূখন্ড ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি পাঁচ মিনিটের মধ্যেও ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে কিয়েভের রাজি হয়নি।
জেলেনস্কি এবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুল্ োছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি, আমি মনে করি, হতে পারে এইভাবে, বাইডেন পাঁচ মিনিটের মধ্যেও এটি শেষ করতে পারেন। তবে আমরা এতে একমত হব না।’ খবর বার্তা সংস্থা তাস’র।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতির’ মন্তব্যের বিষয়েও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইতোমধ্যেই সেই সুযোগ পেয়েছিলেন। জেলেনস্কি আরো বলেন ‘যুদ্ধের সমাপ্তি ঘটানো একটি ভালো উদ্যোগ। তবে ইচ্ছাটি বাস্তব সম্মত হওয়া উচিত। ডোনাল্ড  ট্রাম্প তার সময়ে ইতোমধ্যেই একবার এই ২৪ ঘন্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনীয় নেতা জোর দেন যে, পূর্ণমাত্রায় না হলেও আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি যে, তার হাতে সেই সময়টি ছিল। তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল।’
ইউক্রেনে সহায়তা কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনীতিবিদদের কাছ থেকে কিছু ‘বিপজ্জনক সংকেত’ আসছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat