ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলায় গতকাল পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।জানা যায়, গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায়  দুপুর ৩টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। অন্যজন আহত হন।
নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি সিটপড়া গ্রামের মো. সামাদের ছেলে জাহিদ হাসান (২২) ও তার বন্ধু মো. আকাশ (২০)।
নিহতদের স্বজন ও থানা পুলিশ জানায়, বিকেল  ৩টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে হাতিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ তিন বন্ধু পড়ে গেলে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।
গাজীপুর সদর থানার এসআই শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং অন্য একজন আহত হয়েছেন।
এছাড়া ও একই দিন বিকেল ৫টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. জাহিদ হোসেন (২৩) নামের এক যুবক। তিনি জয়দেবপুর আসার পথে গাজীপুর মহানগর সদর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat