ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট-এ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
জেলা যুবলীগ আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মনজুর আহমেদের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, নির্বাহী সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ। 
সমাবেশে জেলার ১২ উপজেলার যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ দলীয় নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ-সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat