ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধে শহীদ এম সলিমুল্লাহর স্ত্রী এবং গায়ক সাদি মোহাম্মদ, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও মেজর (অব.) শোয়েব মোহাম্মদ তরিকুল্লাহ’র মা বেগম জেবুন্নেসাকে মোহাম্মদপুর কবরস্থানে আজ দাফন করা হয়েছে।
বেগম জেবুন্নেসা বার্ধক্যজনিত কারণে শনিবার ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তাজমহল রোড সংলগ্ন কবরস্থানে তার দাফনের আগে আজ বাদ আছর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক শুভাকাক্সিক্ষ, পারিবারিক বন্ধু, আত্মীয়স্বজন এবং আশেপাশের লোকজন তার নামাজে জানাজায় অংশ নেন।
স্বাধীনতার স্বপক্ষে প্রচারণার কারণে তার মোহাম্মদপুরের বাড়ির সামনে পাকিস্তানী সশস্ত্র বিহারীদের হাতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুতেই মরহুমা বেগম জেবুন্নেসার স্বামী শহীদ সলিমুল্লাহ নিহত হন। বেগম জেবুন্নেসা স্বাধীনতা পরবর্তীকালে তার ১০ সন্তানকে এক হাতে বড় করেছেন। তিনি ৭ ছেলেমেয়ে; ৩ মেয়ে ও ৪ ছেলে রেখে গেছেন, এরমধ্যে দু’জন দেশের খ্যাতিমান শিল্পী।
স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের পর শহীদ সলিমুল্লাহ’র সম্মানে তার বাড়ির সংলগ্ন সড়কের নাম তার নামে নামকরণ করা হয়।
তার ছোট ছেলে শোয়েব বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ক্যারিয়ারের পরবর্তী বছরগুলিতে ভিভিআইপি সুরক্ষার জন্য এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এএসএফ) দায়িত্ব পালন করেন এবং অবসর গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat