ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। 
তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও  দেশের অর্থনীতির চাকা তিনি (প্রধানমন্ত্রী) সচল রেখেছেন। বিশ্বের অনেক প্রভাবশালী দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
শামীম আরো বলেন,  কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন চরম বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্যে। যে কারণে আজ বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যার  প্রশংসায় পঞ্চমুখ। 
এনামুল হক শামীম আজ জেলার নড়িয়ায় ১৫০ শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণসহ ৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ এবং বঙ্গবন্ধুর জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আজ শুধু আমাদের নয়, খোদ বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের কাছেও বড় প্রেরণার নাম। বিপদে আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, আছে ও থাকবে। তাই এই দেশের জনগণ আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এনামুল হক শামীম বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন শেখ  হাসিনা। ২০২১ সালের মধ্যে তা সফলভাবে বাস্তবায়ন করেছেন তিনি। এই সময়ের মধ্যে ক্ষুধা-দারিদ্র দূর করে দেশের মানুষকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য সব রকমের প্রযুক্তি ও অবকাঠামোগত সুযোগ সৃষ্টি করা হয়েছে। সেসব সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক জীবন বদলে ফেলেছে বাংলাদেশের মানুষ। একইসঙ্গে ডিজিটাল সুবিধাকে কাজে লাগিয়ে স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat