ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাটিং  ব্যর্থতায় হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট  দল।
রিজার্ভ ডেতে গড়ানো সিরিজের প্রথম ওয়ানডেতে আজ দক্ষিণ আফ্রিকার কাছে বৃষ্টি আইনে ১০ রানে হেরেছে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
খুলনার আবু নাসের স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারনে নির্ধারিত ২৯ ওভারের ম্যাচে ব্যাট হাতে নেমে ৮ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডেভিড টিজার ৩৭ ও জনাথন ফন জিল ৩১ রান করেন। বাংলাদেশের রাফি উজ্জামান রাফি ৩টি উইকেট নেন।
এরপর বৃষ্টি আইনে ২৯ ওভারে ১৬৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। জবাবে আজ রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ২৮ দশমিক ৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে রাফি অপরাজিত ৩৭, মোহাম্মদ শিহাব জেমস ২৯ ও আদিল বিন সিদ্দিক ২৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার কুয়েনা  এমআফকা  ৩৪ রানে ৪ উইকেট নেন।
একই ভেন্যুতে আগামী ৯ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat