ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে জরাজীর্ণ ও আধা পাকা ভবনগুলোর স্থলে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের । 
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. শাহে আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জানান, ‘ইতোমধ্যে যেসব বিদ্যালয় জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদিত হয়েছে সেসব বিদ্যালয়ে নতুন ভবন অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।’
তিনি জানান, দেশে বর্তমানে ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্য থেকে জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ বা ভবন নির্মাণের জন্য ১ হাজার ১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। 
এছাড়াও ১ হাজার ৩৬টি বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদন করে এলজিইডিতে পাঠানো হয়েছে। 
সরকারি দলের অপর সদস্য মো. হাজী সেলিমের লিখিত প্রশ্নের জবাবে জাকির হোসেন  জানান,  আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রমের মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৯৬০ জন শিশুকে মৌলিক শিক্ষা দেয়া হচ্ছে। ইতিমধ্যে ৫ লাখ ৭২ হাজার ২৭০ জন শিশু শিক্ষার্থীকে ১৫৭ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৯৪০ কোটি টাকা উপবৃত্তি দেয়া হয়েছে। 
তিনি জানান, দেশের ৬৩ জেলায় ২০২২-২৩ অর্থ বছরে মোট ৮৯৭ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ১৫২ টাকা  বরাদ্দ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat