ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৫৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ বিভিন্ন কলেজ,বিশ্ব-বিদ্যালয়ে ৬৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের উদ্যোগে পরিষদের এনেক্স ভবনে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রুু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, অংসুইছাইন চৌধুরী,রেমলিয়ানা পাংখোয়া, আব্দুর রহিম, বিপুল ত্রিপুরা, ঝর্ণা চাকমা, আসমা বেগম প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি আন্তরিক বলেই পুরো পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি এখানে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়সহ বিভিন্ন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার ফলে এ অঞ্চলের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লো মার শিক্ষার্থীদের জনপ্রতি ৭ হাজার টাকা, স্নাতক ও স্নাতক সম্মান শিক্ষার্থীদের ১০হাজার টাকা, মেডিকেল, প্রকৌশল, কৃষি ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জনপ্রতি ১২ হাজার টাকা করে সর্বমোট ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬২ লক্ষ টাকা প্রদান করা হয়।
এর মধ্যে ১০০ জনকে চেকের মাধ্যমে এবং ৫৫০ জন শিক্ষার্থীকে অনলাইনে রকেটের মাধ্যমে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat