ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে ৬টি বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। 
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 
প্রতিমন্ত্রী জানান, ‘বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারের তৃতীয় মেয়াদে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৭তম থেকে ৪২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জন নিয়োগ প্রদান করা হয়েছে।’
তিনি জানান, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ২ লাখ ৮ টি পদ সৃজনের সম্মতি জ্ঞাপন করা হয়েছে। পদ সৃজনের প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক পদ সৃজনের জি.ও. জারি করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং অধীন দপ্তর/সংস্থাসমূহ শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে।’
ফরহাদ হোসেন বলেন, শূন্যপদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সরকারের প্রায় সকল মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat