ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও জাপানের সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য গঠিত বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, মানব সম্পদ উন্নয়ন, উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ, ভিসা  প্রাপ্তি সহজীকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।  সংসদ সদস্য আ. ফ. ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে  অংশগ্রহণকারী মৈত্রীগ্রুপের সংসদ সদস্যরা হলেন মো: জিল্লুর হাকিম, ফজলে হোসেন বাদশাহ, তানভীর ইমাম, রাজী মোহাম্মদ ফখরুল, গোলাম কিবরিয়া টিপু এবং বেগম খাদিজাতুল আনোয়ার।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন ও  বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন। 
আ. ফ. ম রুহুল হক বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের জন্য দেশের মানব সম্পদকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য জাপানের সহযোগিতা নিতে হবে। বাংলাদেশ-জাপান দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। এই দুই দেশের জনগণই বন্ধুভাবাপন্ন ও কর্মঠ বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জাপান সফর বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করেছে।
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ জনগণ, রাষ্ট্র এবং সংসদের মধ্যে সম্পর্ক জোরদারের একটি শক্তিশালী প্রক্রিয়া। এর ধারাবাহিকতায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো: নাজমুল হুদা, জাপান অ্যাম্বেসীর সেকেন্ড সেক্রেটারি কোবায়াসী কনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদের আইপিআর সেকশনের ডিরেক্টর সামিয়া রুবাইয়াত হোসেইনসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat