ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী মারিও ভার্গাস ইয়োসা আবার কভিড-১৯ এর সাথে যুক্ত জটিলতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর প্রথমবার ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার তিনি হাসপাতালে ভর্তি হলেন। পারিবারিক সুত্র সোমবার এ কথা জানিয়েছে।
তার সন্তান আলভারো, গঞ্জালো এবং মরগানা এক বিবৃতিতে বলেছেন, ‘কভিড -১৯ পজিটিভ ঘোষণার পর তিনি শনিবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।’
মাদ্রিদে বসবাসকারী স্প্যানিশ-পেরুভিয়ান লেখককে কোথায় চিকিৎসা করা হচ্ছে তা বলা হয়নি।
৮৭ বছর বয়সী ইয়োসা এরআগে ২০২২ সালের এপ্রিলে কভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেন।
ইয়োসা ১৯৩৬ সালে পেরুতে জন্মগ্রহণ করেন। তিনি লাতিন আমেরিকান সাহিত্যের স্বর্ণালী প্রজন্মের মহত্তম সাহিত্যিকদের মধ্যে বেঁচে থাকা সর্বশেষ ব্যক্তিত্ব। তিনি ১৯৯৩ সালে স্প্যানিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
পারিবারিক সূত্রের উদ্ধতি দিয়ে মাদ্রিদের সংবাদপত্র ‘এল পাইস’ এক রিপোর্টে বলেছে, তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁর অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে। ইয়োসা মাদ্রিদের এই পত্রিকায় প্রতি সপ্তাহে কলাম লিখতেন।
তার সন্তানরা বিবৃতিতে বলেছে, ‘বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং স্বাস্থ্য কর্মীরা তাঁর চিকিৎসায় নিয়োজিত এবং তাঁর পরিবার তাকে ঘিরে রেখেছে।
সামাজিক বাস্তবতার চিত্রায়নের জন্য প্রশংসিত, কিন্তু তার রক্ষণশীল অবস্থানের জন্য লাতিন আমেরিকার বুদ্ধিজীবী বৃত্তের মধ্যে সমালোচিত ভার্গাস ইয়োসা ‘বুম’ প্রজন্মের (১৯৪৬ থেকে ১৯৬৪ সালে জন্ম নেয়া প্রজন্ম) একটি নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তিনি এই প্রজন্মের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং জুলিও কার্তেজারের মতো মহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat