ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-০২
  • ২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বেলুচিস্তানের শেরানির ধানা সার এলাকায় আজ রোববার তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনজন কর্মকর্তা ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে একজন সন্ত্রাসীও নিহত হয়েছে। খবর ডনের। 
শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) বিলাল সাব্বির ডনকে সন্ত্রাসী হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। 
এতে একজন এফসি সদস্য আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া দুই সন্ত্রাসীও আহত হয়েছে। শেরানির ডিসি জানান, আহত দুই সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত সন্ত্রাসীর লাশ সন্ত্রাসবিরোধী বিভাগে পাঠানো হয়েছে। 
এ ছাড়া সাব্বির বলেন, শহীদ নিরাপত্তাকর্মীদের লাশ জোব জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেঞ্জো এ হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কাপুরুষোচিত কর্মকাণ্ড দিয়ে নিরাপত্তা বাহিনীর মনোবল নষ্ট করতে পারবে না। তিনি আরও বলেছেন, নিরাপত্তাকর্মীদের এ আত্মত্যাগ জাতির জন্য আলোর মশাল।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েই চলেছে। পাকিস্তান ইন্সটিটিউট অব পিস স্টাডিজ (পিআইপিএস) তাদের দেওয়া পরিসংখ্যানে জানিয়েছে, ২০২১ সালের তুলনায় পাকিস্তানে ২০২২ সা।লে সন্ত্রাসী হামলা ২৭ শতাংশ বেড়েছে। গত বছর দেশটিতে ২৬২ টি সন্ত্রাসী হামলায় অন্তত ৪১৯ জন নিহত হয়, আহত হয়েছিল ৭৩৪ জন। পিআইপিএস একটি ইসলামাবাদভিত্তিক থিংক ট্যাঙ্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat