ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৫৬৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ভাবগা¤ী¢র্যের মধ্য দিয়ে ঈদগাহে এবং মসজিদে আজ বৃহষ্পতিবার মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহার নামাজ আদায় করা হয়।   
জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহে। এখানে সকাল ৭ টায় প্রথম  জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহের সেক্রেটারি জয়পুরহাট সিদ্দিকীয় মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মতিন এখানে ঈমামতি করেন। দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেলার বিশিষ্ট জনেরাসহ সর্বস্তরের সাধারণ মুসল্লীবৃন্দ এখানে ঈদুল আজহার নামাজ আদায় করেন।
জয়পুরহাট চিনিকল জামে  মসজিদেও  বরাবরের মতো সকাল ৭টা ও ৮টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও  কালেক্টরেট ঈদগাহে, কাশিয়াবাড়ী ঈদগাহে , তালীমূল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে, পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে , তেঁতুলতলী , হাতিল বুলুপাড়া  ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ২৩৩টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মহল্লায় মহল্লায় পশু কোরবানি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat