ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন নগরী হিসেবে পার্বত্য নগরী বান্দরবানকে সাজিয়ে দিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতিগুলো বান্দরবান পৌর শহরের রাতকে অনন্য রূপধারায় প্রজ্জ্বলিত করেছে।
বুধবার রাতে বান্দরবান সড়কের দু’পাশে দৃষ্টিনন্দন সড়ক বাতির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পৌরসভা প্রাঙ্গনে সুইচ চেপে ও ফলক উন্মোচনের মাধ্যমে  দৃষ্টিনন্দন এই সড়ক বাতির উদ্বোধন করা হয়।
বীর বাহাদুর উশৈসিং বলেন, পৌরসভার সড়কের দুপাশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতি স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও মনের খোড়াক আরও প্রসারিত হলো।
উদ্বোধনের পরপরই দৃষ্টিনন্দন সড়ক বাতির আলোয় নতুন রূপে আলোকিত হয়ে ওঠে বান্দরবান পৌরসভা ভবন থেকে বান্দরবান সদর থানা পর্যন্ত। মুহূর্মূহ করতালি আর আনন্দে মেতে ওঠে বান্দরবান শহরের মানুষ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহায়তায় এবং বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ১ শত ৫০টি আকর্ষণীয় সড়ক বাতি রাস্তার দু’ধারে স্থাপন করা হয়। পরবর্তীতে পুরো বান্দরবান শহরকে এই আকর্ষণীয় বাতিতে সজ্জিত করা হবে বলে জানান বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাস শেখর।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat