ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৭৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে পিকআপ ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।সোমবার রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী কাজী জাহাঙ্গীর আলম জানান, রাত ৮ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একনারীসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আহত চারজনের অবস্থাও আশংকাজনক। নিহত একজনের নাম কালাম। অন্যজনের নাম তৎক্ষণাত জানা যায়নি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat