ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৬০৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার ১৩টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের দুই দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকাল নয়টায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার মধ্যপ্রাচ্যে আমাদের জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম প্রবর্তন করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা অর্জন করতে হবে। আর এ দক্ষতাকে ব্যবহার করে শ্রেণীকক্ষে যথাযথ পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat