ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৪৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাজ্য আগামী তিন বছরে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য লন্ডনে দুই দিনের সম্মেলনে ৬১টি দেশের ১,০০০ বেশি বিদেশী বিশিষ্ট ব্যক্তি এবং শিল্প মালিক এবং বৈশ্বিক বিনিয়োগকারী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল ইউক্রেন রিকভারি কনফারেন্স ২০২৩, বুধবার থেকে শুরু  হয়েছে; সম্মেলনে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির বিপর্যস্ত অর্থনীতি শক্তিশালী করতে বেসরকারি-খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে আরও সাহায্যের আশা করা হচ্ছে।
ডাউনিং স্ট্রিট বলেছে, গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের জিডিপি ২৯-শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান বাহিনী দেশটির অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি শহরগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
কিন্তু যুক্তরাজ্যের সমর্থন ইউক্রেনকে স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ জনসেবাকে শক্তিশালী করতে বিশ্বব্যাংকের প্রয়োজনীয় ঋণ উন্মুক্ত করতে সাহায্য করবে।
সুনাক প্রতিনিধিদের বলবেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিলেন এবং তিনি ‘আরও উন্মুক্ত, আরও স্বচ্ছ এবং বিনিয়োগের জন্য প্রস্তুত হওয়ার জন্য সংস্কার চালানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’
‘এটি একটি প্রাণবন্ত, গতিশীল, সৃজনশীল, ইউরোপীয় দেশ যা বশীভূত হওয়াকে প্রত্যাখান করেছে।’
ডাউনিং স্ট্রিট বলেছে, ৩৮টি দেশের ৪০০ টিরও বেশি সংস্থার সম্মিলিত বার্ষিক আয় ১.৬ ট্রিলিয়নেরও বেশি। এই কোম্পানিগুলো ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।
ভার্জিন, সানোফি, ফিলিপস, হুন্ডাই এবং সিটিসহ বেশ কয়েকটি বহুজাতিক এবং বড় কর্পোরেশন বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষতা বিনিময় উৎসাহিত করতে ইউক্রেন বিজনেস কমপ্যাক্টে স্বাক্ষর করেছে।
সুনাক বলেছেন, তিনি বিনিয়োগকারীদের আস্থা উন্নত করার জন্য একটি পৃথক কাঠামো চালু করবেন। ইউক্রেনের ভবিষ্যত চাহিদা মেটাতে সাহায্য করার জন্য ঝুঁকি নিয়ে বাণিজ্যিক বীমা বাজারের সাথে কাজ করবেন।
যুক্তরাজ্য আক্রমণের শুরু থেকে ইউক্রেনকে ৩৪৭ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat