ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ২৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩’র সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩’ গ্রহণ করেছে। 
এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের পুরান বিমান বন্দর রানওয়ের পাশে লেক সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। 
‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২৩ পালন করছে।
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। 
এছাড়াও, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat