ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৩৪৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে  বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি  আইনে সেমিফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দল ৬ রানে হারিয়েছে পাকিস্তানকে।
সেমিফাইনালটি গতকাল হবার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারনে আজ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়। আজও বৃষ্টির কারনে প্রায় আড়াই ঘন্টা পর  শুরু হওয়া  ম্যাচের দৈর্ঘ্য  ৯ ওভারে নামিয়ে আনা হয়।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই সেমিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় ১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা। নাহিদার বিদায়ে নয় নম্বরে উইকেটে এসে ১টি ছক্কায় ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন। ২০ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁিজ পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন।
জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকিস্তান। পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে চাপে পড়ে যায় পাকিস্তান। ৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে পাকিস্তানের।
শেষ ওভারে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মেঘলা। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি। ৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেটশূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।
রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলংকার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারনে আজও সম্ভব হয়নি। গ্রুপ পর্বে  পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat