ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৪০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণ" তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালা এবং ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।  
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে উচ্চগতির ইন্টারনেট সুবিধাসহ একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও তিনি স্মার্ট ক্যাম্পাসকে ১ কোটি টাকা ইনোভেশন ফান্ড দেয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
অনলাইনে যুক্ত হয়ে নানক আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগই মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।  
আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। বিশ্ববিদ্যালয়গুলো গ্রীন, ক্লীন ও সেফ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশন সাবমিট করবে। যাচাই বাছাই করে প্রথম স্থান অধিকারকারী প্রতিষ্ঠানকে ১ কোটি টাকা এবং বাছাইকৃত আরো ৫০টি বিশ্ববিদ্যালয়কে ১০ লক্ষ টাকা করে আইসিটি বিভাগ থেকে ইনোভেশন গ্র্যান্ড প্রদান করা হবে।
তিনি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ “হার ক্রিয়েশন”নামে যে কর্মসূচি গ্রহণ করেছে আইসিটি বিভাগ এ কর্মসূচিতে সহযোগিতা করবে। আইসিটি বিভাগ থেকে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রী ও শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত।
পরে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সজীব ওয়াজেদ জয়ের উপহার বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat