ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৩২৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২৩ উপলক্ষ্যে সুনামগঞ্জ  জেলায় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (১১ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ  জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা  মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতা আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, যুগান্তর প্রতিনিধি পীর মাহবুবুর রহমান,মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান  চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার,একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, আরটিভির প্রতিনিধি শহীদ নুর আহমদ ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাস প্রমুখ। 
সিভিল সার্জন জানান,আগামী ১৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ  জেলার ১২টি উপজেলায়  মোট ৩ লাখ ৫৮ হাজার ৪শ’ ৯৯ জন (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১২ উপজেলার ৮৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২হাজার ১৭৮টি টিকাদান কেন্দ্রে ৪হাজার ৫শ’৯২ জন স্বেচ্ছাসেবী একযোগে শিশুদের টিকা খাওয়াবেন। 
সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার জন্য একটি মনিটরিং টিম সার্বক্ষনিকভাবে কন্ট্রোলরুম থেকে  সকল কার্যক্রম মনিটরিং করবেন। এতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat