ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৫৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ২০০৮ সালের ১১ জুন বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার কারামুক্তির দিবসটি ছিল প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ রোববার ঝালকাঠির টাউন হলের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। সেনা শাসিত সরকারের পরিকল্পনা ছিল দুইনেত্রীকে বিদেশ পাঠিয়ে তারা দেশ শাসন করবে। আন্তর্জাতিক চাপের মুখে তারা (সেনা সরকার) নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। আর তার ক্ষমতায় আসার মধ্য দিয়ে আজ দেশ উন্নত দেশের মর্যাদা লাভ করেছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সুরুজ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat