ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৫৬৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরাবরই একে অন্যের বিরুদ্ধে নানা নেতিবাচক মন্তব্য ও সমালোচনা করে শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কখনও সহশিল্পীদের কাজ, আবার কখনও ব্যক্তিজীবন নিয়ে চর্চা করতে দেখা যায় তাকে। যে কারণে তাকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতেই দেখে থাকেন।
তবে এই নেতিবাচক মনোভাবাপণ্ন তারকাই নাকি নেতিবাচক কাজ করতে চান না! যা শুনে রীতিমতো হতবাক হওয়ার পাশাপাশি নেটদুনিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আর এমন পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণী অভিনেতা ধানুশের একটি সিনেমা কেন্দ্র করে।
শোনা যাচ্ছে, তামিল পুপারস্টার ধানুশ নাকি কঙ্গনাকে তার পরবর্তী ‘ডি ৫০’ শিরোনামের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন এই অভিনেত্রী। যদিও খবরটি প্রকাশে আসার পর থেকেই নেটিজেনরা ‘না’ করার কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে এবার সেই কারণও সামনে এলো।
ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে ‘ধানুশ কঙ্গনাকে নিজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মূলত নেতিবাচক ভূমিকার কারণে তিনি সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন! সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে রাজি নন এই অভিনেত্রী। আর এতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা।
অনেকেই মন্তব্য করছেন, নেতিবাচক মন্তব্য যার নেশা ও পেশা, তার মুখে এ ধরনের কথা মানেই ‘ভূতের মুখে রাম নাম’! তাছাড়া একজন অভিনেত্রী হিসেবে যেকোনো চরিত্রেই অভিনয় করার দক্ষতা থাকতে হয়। যা কঙ্গনার ভেতর আছে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat