ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৮২৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মহাদেবপুরে দ্রুতিগামী  একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চার জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালক মোঃ মামুনুর রশীদ (৪০) কে আটক করা হয়েছে।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ৬জুন ভোর রাতে শহরের নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা হতে তাকে আটক করে। আটক মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত হওয়া যায় র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৫জুন দুপুরে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় ট্রাকটি পৌঁছলে নওগাঁ গামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ওই সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে সিএনজি চালক পাপ্পু সরদার (৪৫), সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে নাজমুল হক (২২), সিরাজগঞ্জ সদরের শাতিকাবাড়ী এলাকার জব্বার চৌধুররীর ছেলে তানভির রহমান (৪২) এবং অজ্ঞাতনামা একজন (৩৫) মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহতাবস্থায় সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার রাকিবুল হাসান নামের একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ৪জন নিহত মামলার আসামী মামুনুর রশীদকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এদিন ভোর রাতে জেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা হতে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলার মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat