ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ২১৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রান দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া আহত ১৭৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। করমণ্ডল এক্সপ্রেস কলকাতা থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাইনচ্যুত একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাধে। এই ট্রেনটি বেংগালুরু থেকে কলকাতায় যাচ্ছিল। দেশটির রেলমন্ত্রীর মুখপাত্র অমিতাভ শর্মা এনডিটিভিকে এসব তথ্য জানিয়েছে। 
ওড়িশার ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু উদ্ধার অভিযানের তদারক করছেন। ঘটনাস্থলের আশেপাশের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ৩ টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। 
এনডিটিভি বলছে, দুঘটনায় অনেকে আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat