ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ২৩৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিদেশ নির্ভর বাজেট দেয় না। এই বাজেটের ৮৩ শতাংশ টাকা বাংলাদেশের জনগণের।   
২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাজেট ৬৩ হাজার কোটি টাকা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ভিক্ষার টাকা যখন এক সাথে জড়ো হতো-তখন বুঝা যেত কত টাকার বাজেট হবে। বাজেটের মধ্যে লেখা থাকতো এই ৬৩ হাজার কোটি টাকার বাজেটের শতকরা ৮০ টাকা আসবে বিদেশ থেকে আর ২০ টাকা দেবে জনগণ। আজকে সেই চিত্র পাল্টে গেছে। এবার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট দেয়ার পরও আমরা বলতে পারি যে শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এ বাজেটে। আর মাত্র শতকরা ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদেরকে আর দাবায়ে রাখতে পারবে না।’
আজ শুক্রবার জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছে আসবে না। কারণ নির্বাচন দিলেই তারা বলে আমরা নির্বাচনে যাব না। গত  নির্বাচনে বিএনপি নির্বাচন করবে বলেছে। তারপর একেকটা নির্বাচনী এলাকায় ৩/৪ জন করে প্রার্থী দিয়ে টাকা নিয়েছে। তারপর বলে নির্বাচন করবে না। নির্বাচন তারা করবে না, নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে।’
মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat