ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ৪৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন করে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর বোয়িং আবারও তার প্রথম স্টারলাইনার স্পেস ক্যাপসুলের ক্রু ফ্লাইট বিলম্বিত করেছে।বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।
সমস্যাযুক্ত সিএসটি-১০০ স্টারলাইনার প্রোগ্রামটি আগে অনেকবার স্থগিত করা হয়েছে।কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক একটি পরীক্ষামূলক ফ্লাইটে ২১ জুলাই মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এখন নতুন ত্রুটি শনাক্ত হওয়ায় এই পরিকল্পনা আবার পিছিয়ে যাচ্ছে।
পরীক্ষার সময়, বোয়িং প্রকৌশলীরা ত্রুটি সংক্রান্ত একটি নতুন সমস্যা চিহ্নিত করেছেন,ক্যাপসুলে প্যারাসুট সিস্টেম এবং তারের টেপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা কিছু শর্তে দাহ্য বলে পাওয়া গেছে।অভ্যন্তরীণ আলোচনার পরে, তারা পরীক্ষামূলক ফ্লাইট পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মার্কিন মহাকাশ সংস্থার কাছে নতুন সমস্যাগুলো অবহিত করেছেন। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্রুদের মহাকাশ স্টেশনে পৌঁছানোর ব্যাপারে নাসা ও বোয়িং চুক্তিবদ্ধ।  বোয়িং ভাইস পেসিডেন্ট এবং মিশন প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপি বলেছেন, ‘এই সমস্যাগুলি সংশোধন করার জন্য আমরা সিএফটি (ক্রুড ফ্লাইট) এর প্রস্তুতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat