ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ২৩৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উন্নয়নের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে 'অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন'। স্পিকার আজ জাতীয় সংসদ ভবনে 'বাজেট হেল্প ডেস্ক ২০২৩'- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায়, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) এর বাস্তবায়নে তিনি বাজেট হেল্প ডেস্ক ২০২৩ এর উদ্বোধন করেন।  এ সময় স্পিকার বলেন, সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর তথ্য-উপাত্তের মাধ্যমে কার্যকরভাবে প্রদানে বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, 'বাজেট বিষয়ক সুনির্দিষ্ট তথ্য সরবরাহের মাধ্যমে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের উদ্বুদ্ধ করতে এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা পালন করবে।'জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বক্তব্য প্রদান করেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বাজেট হেল্পডেস্ক এর উপর সূচনা বক্তব্য রাখেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, সুদীর্ঘ তেরো বছর যাবৎ ধারাবাহিকভাবে বাজেট সেশনের পাশাপাশি বামু বাজেট সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি প্রদান করে আসছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের 'স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম' প্রকল্পের আওতায় ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি, স্থায়ী কমিটি ও বামু'র দক্ষতা উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে।  তিনি বলেন, বামু'র সহযোগিতায় বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাজেট সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করতে পারে। এসময় তিনি ইউরোপীয় ইউনিয়নকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 
রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাজেট প্রক্রিয়ায় সংসদের কারিগরি ও বিশ্লেষণমূলক দক্ষতার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের মত এবছরও বাজেট হেল্প ডেস্ক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, সুবিদ আলী ভুইয়া এমপি, এ বি তাজুল ইসলাম এমপিসহ সংসদ সদস্যবৃন্দ, ইউরোপীয় ইউনিয়ন ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat