ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৩৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার এক বক্তৃতায় কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের রাষ্ট্রপ্রধানদের কাছে চীন ও মধ্য এশিয়াকে বাণিজ্য, অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সম্ভাবনাকে পুরোপুরি উন্মোচনের আহ্বান জানিয়েছেন।
চীনের প্রেসিডেন্ট বলেন, রাষ্ট্রপ্রধানদের অবশ্যই অর্থনীতি, বাণিজ্য, শিল্প সক্ষমতা, জ্বালানি এবং পরিবহনে ঐতিহ্যগত সহযোগিতার সম্ভাবনাকে পুরোপুরি উন্মোচন করতে হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিডআউট-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এ কথা জানায়।
তিনি নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে অর্থ, কৃষি, দারিদ্র্য বিমোচন, কার্বন হ্রাস, স্বাস্থ্য ও ডিজিটাল উদ্ভাবন গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর  দেন।
চীনা  নেতা এই সপ্তাহে চীনের উত্তরাঞ্চলীয় জিয়ান নগরীতে কাজাখস্থান, কিরগিজস্থান, তাজিকিস্থান, তুর্কমেনিস্থান ও উজবেকিস্তানের নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছেন।  বেইজিং এ বৈঠকের তাৎপর্যকে  একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ফলে সাবেক  সোভিয়েত রাষ্ট্রগুলিতে শূন্যতা পূরণ করতে পুনরায় সহযোগিতা শুরু করতে  বেইজিং আগ্রহ প্রকাশ করেছে। চীনের ট্রিলিয়ন-ডলারের ভূ-রাজনৈতিক প্রকল্প  ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র চাবিকাঠিতে পরিণত হয়েছে মধ্য এশিয়া।
শুক্রবার, শি বলেন, চীনকে অবশ্যই  সেই প্রকল্পের  নেতৃত্ব নিতে হবে এবং চিরস্থায়ী বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে  কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে গভীরতর করতে হবে।
তিনি  বেইজিং  ও অঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থা’-কে ‘তিন মন্দ’ হিসেবে অভিহিত করে নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
শি বলেন, ‘ছয়টি দেশের উচিত আঞ্চলিক দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করা এবং 'রঙীন বিপ্লব' উসকে  দেওয়ার  চেষ্টা করা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat