ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৭৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা সদরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের মধ্যে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলা পরিষদ বুধবার সন্ধ্যায় ওই সহায়তা প্রদান করে। 
উপজেলা পরিষদ সূত্র জানায়, ৫৮ পরিবারের মধ্যে রয়েছে লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে ৫০টি ও টুপামারী ইউনিয়নে নিত্যানন্দী গ্রামে ৮টি। প্রতি পরিবারকে ১ হাজার করে টাকা, ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই লিটার ভোজ্য তেল, এক কেজি করে লবন প্রদান করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এসব সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ রায়, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
গত সেমাবার রাতে ঝড়ে জেলা সদরের লক্ষ্মীচাপ. টুপামারী, ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, পরিবারগুলোর কষ্ট লাঘবে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ওই সহায়তা প্রদান করা হয়েছে। তালিকা পাওয়া ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat