ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে এখানে আটক করেছে র‌্যাব ।
মঙ্গলবার বিকেলে বান্দরবানের থানচি উপজেলার তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন একথা জানান। 
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় র‌্যাবের ৯ জন সদস্য আহত হয়েছে। বান্দরবানের থানচি উপজেলায় জঙ্গিরা আবার জড়ো হচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা থানচি উপজেলার রেমাক্রী ব্রীজের কাছে অবস্থান নেয়।  মঙ্গলবার সকালে  জঙ্গিরা ওই ব্রীজ পার হওয়ার সময় র‌্যাবের সাথে গুলি বিনিময় হয়। এ সময় র‌্যাব  অক্ষত অবস্থায় ৫ জঙ্গিকে আটক করে । তবে, অভিযানের সময় র‌্যাবের ৯ সদস্য আহত হয়। 
মহাপরিচালক আরো বলেন, পাহাড় এলাকায় জঙ্গি সংগঠনকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সার্পোট দিচ্ছে। যারা তাদের সাপোর্ট দিচ্ছে তাদেরকেও র‌্যাব গ্রেফতার করেছ। 
তিনি আরো বলেন, আনসার আল ইসলাম, হুজিসহ বিভিন্ন সংগঠন মিলে এ নব্য সংগঠন তৈরি করেছে। সমতল ভূমি থেকে তারা পাহাড়ে এসে থাকছে। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পদাচারণা করতে পারে না সেসব দূর্গম স্থানগুলো তারা বেছে নিচ্ছে।  
মহাপরিচালক আরো বলেন, গত অক্টোবর থেকে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩৮জন জঙ্গি ও ১৪জন কেএনএফ সন্ত্রাসী সদস্যকে আটক করে আইনের আওতায় এনেছে।
জঙ্গি-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।
স্থানীয় একটি সূত্র জানায়, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের সঙ্গে যুক্ত হয়ে দেশের  জেলা থেকে হিজরতের নামে বেশ কিছু সংখ্যক তরুণ ঘর ছেড়েছেন। নিরুদ্দেশ বা নিখোঁজ থাকা তরুণরা বান্দরবানের দুর্গম এলাকায় কেএনএফের ক্যাম্পে স্থাপন করা প্রশিক্ষণ শিবিরে আছে বলে স্থানীয় সূত্রের উল্লেখ করে সংবাদদাতা জানান।  
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আনসার আল ইসলাম, জেএমবি ও হরকাতুল জিহাদের কিছু নেতার উদ্যোগে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ গঠন করা হয়। বিভিন্ন জঙ্গি সংগঠনের কেউ জমি কিনে, কেউ ছোট মাদ্রাসা তৈরি করে আবার কেউ এনজিও’র আড়ালে পাহাড়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat