ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এসডিজি অর্জনে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে  চতুর্থ পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ১ লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্ত করে পুনর্বাসন করার কাজ চলছে। পর্যায়ক্রমে  দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত ১২ লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত করে পুনর্বাসন করা হবে।
আজ সকালে  রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিশুশ্রম নিরসনে ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের  ভূমিকা” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু আশরাফী মাহমুদ এই তথ্য জানান।
২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের ভূমিকা কি হওয়ার দরকার এই বিষয়ের ওপর ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন- বাংলাদেশ কাউন্সিল (আইটিইউসি- বিসি) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
সাবেক এমপি শাহ মো. আবু জাফরের  সভাপতিত্বে গোলটেবিল  বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  শ্রমিক নেতা সাকিল আখতার চৌধুরী। আলোচনায় অংশ নেন শ্রমিক নেতা মুজিবুর রহমান ভুঁইয়া,  শহীদুল্লাহ বাদল ও জাহাঙ্গীর হোসেন, ওশি ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আলম হোসেইন, বাংলাদেশ লেবার রাইট্স সাংবাদিক ফোরামের  সাধারণ সম্পাদক আতাউর রহমান ও নাসরিন আকতার দীনা।
মূল প্রবন্ধে বলা হয়, কোভিড-১৯ এর পরিণতিতে শিশুশ্রমের সংখ্যা বাড়ছে। শিশুশ্রম নিরসণে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ আইএলও কনভেনশনÑ ১৩৮ এখনো অনুসমর্থন  করেনি। এর আলোকে আইনের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ২০১২ সালে সরকার কর্তৃক শিশুশ্রম নিরসনে একটি নীতিমালা প্রণীত হলেও নির্ধারিত ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম মুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করার লক্ষ্য অর্জনে অগ্রগতি খুবই সামান্য। কর্মক্ষেত্রকে শিশুশ্রম মুক্ত রাখতে মালিক পক্ষের ভুমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা কোনোভাবেই এ দায় এড়াতে পারেন না। প্রকৃতপক্ষে সরকার, মালিক, শ্রমিক সকলকেই শিশুশ্রম নিরসনে এগিয়ে আসতে হবে।  চতুর্থ পর্যায়ে এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে। এক বছর মেয়াদী প্রকল্পে শিশুশ্রমে নিয়োজিত ১ লাখ শিশুকে অনানুষ্ঠানিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা দেয়া হবে। বর্তমানে দেশে ১২ লাখ শিশু ৩৮ টি বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাছে নিয়োজিত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat