ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-২৮
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের প্রতিটি পৌরসভায় একজন করে নগর পরিকল্পনাবিদ নিয়োগ করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার মো. তাজুল ইসলাম রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স(বিআইপি)’র উদ্যোগে আয়োজিত ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পৌরসভার জন্য মাস্টার প্ল্যান প্রনয়ণের নিদেশ দিয়েছেন।
তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে একটি জাতীয় পরিকল্পনার কোন বিকল্প নেই এবং তা অবশ্যই দীর্ঘমেয়াদি হতে হবে। আর পরিকল্পনায় অবশ্যই একটি সুনির্দিষ্ট দর্শন থাকতে হবে ।
তিনি বলেন, ঢাকাকে কেন্দ্র করে মাস্টার প্লান করতে হলে ৫০ বছর পর এই শহরে কত মানুষ বাস করবে, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার হার, মাথাপিছু আয়, লাইফস্টাইল কেমন হবে সে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। তাহলে এই পরিকল্পনা সফল হবে।
মন্ত্রী বলেন, গ্রাম থেকে সাধারণ মানুষের শহরে আসা বন্ধ করতে হলে শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার কোনো বিকল্প নেই । আর এ লক্ষ্যে সরকার শেখ হাসিনার ‘আমার গ্রাম, আমার শহর’ দর্শন নিয়ে কাজ করা শুরু করেছে । ইতোমধ্যে ১৫ টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে ফিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে কাজ শুরু করেন এবং মাত্র সাড়ে তিন বছরে অর্থনীতি, কলকারখানা, যোগাযোগসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেন ।
পদ্মা সেতু, পায়রা বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছাতে হলে কাজ করতে হবে।
পরিকল্পনাবিদ ও বিআইপি’র সভাপতি ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ ও বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat