ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম তেজগাঁও উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়ক উদ্বোধন করেছেন।
২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন করা সড়কটির দৈর্ঘ্য ৬৫৬ মিটার; এতে ৬৫৬ মিটার পাইপ ড্রেন এবং ৫৯০ মিটার ফুটপাতও রয়েছে।
আজ এই সড়ক উদ্বোধনকালে মেয়র বলেন, ‘আজ থেকে এক বছর আগেও এখানে দাঁড়িয়ে কথা বলা যেত না। আজ এই জায়গায় সেই দুরবস্থার অবসান হলো।’
মেয়র বলেন, “আমরা চাই এই ঢাকাকে একটি সুন্দর ঢাকায় রূপান্তরিত করার জন্য। আমরা জানি যে, আমাদের অনেক সমস্যা আছে। কিছু সমস্যা মানুষের তৈরি। আমরা দেখেছি তারা কিভাবে রাস্তাগুলো দখল করে রাখে”।
খাল পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি ১ তারিখে খালের দায়িত্ব পেয়েছে। ইব্রাহিমপুর খালটি মূলত ৬০ ফিট হলেও এখন এই খাল হয়ে গেছে মাত্র ১০ ফিট। তাহলে বৃষ্টি হলে পানি যাবে কোথায়? সেই পানি বিভিন্ন রাস্তায় চলে যাবে। আমি কালশি খাল ও গোদাখালী খাল থেকে ২০০ ট্রাক ডাবের খোসা উদ্ধার করেছি। এই খালে ৩৬টি জাজিম ছাড়াও টেলিভিশন, ফ্রিজ পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘যে রাস্তা, যে খাল আমরা পরিস্কার করে দিবো, সেই খাল এবং সেই রাস্তা জনগণ তদারকি করবেন। সেই অঙ্গীকার আপনাদের থেকে আমরা চাই। অনেক কষ্ট করে রাস্তা করি। অনেক কষ্ট করে ফুটপাত করি। অনেক কষ্ট করে ড্রেন থেকে ময়লা সাফ করি। যেকোন এলাকার ড্রেনের ময়লা আমরা পরিষ্কার করে দিব প্রথমবারের মতো। আমরা বারবার পরিষ্কার করব, আর ময়লা করবে জনগণ, এটি হবে না। আপনাদের সাহায্য পেলে এটি একটি নন্দিত ঢাকা শহর হবে”।
সম্প্রতি চালু হওয়া ইউটার্ন প্রসঙ্গে মেয়র বলেন, মোট ১০টি ইউটার্ন নির্মাণ করা হবে। ইতোপূর্বে তিনটি ইউটার্ন নির্মাণ করা হয়েছে, সম্প্রতি আরও তিনটি ইউটার্ন খুলে দেয়া হয়েছে। আরো চারটি নির্মাণাধীন। সবগুলো ইউটার্ন চালু হলে এর সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ সফি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat