ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনীদের করোনা টিকার ডোজ সরবরাহ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইল তা করতে বাধ্য।
পশ্চিম তীরে ফিলিস্তিনী কর্তৃপক্ষ টিকার বিষয়ে ইসরাইলের কাছে প্রকাশ্যে কোন সহায়তা চায়নি। এ অঞ্চলে প্রায় ২৮ লাখ ফিলিস্তিনীর বসবাস।
এদিকে গাজা উপত্যাকা নিয়ন্ত্রণকারী হামাসের টিকা প্রয়োগ প্রচেষ্টায় ইসরাইলের সাথে সমন্বয় হওয়ার সম্ভাবনাই নেই। গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনীর বসবাস।
এ প্রেক্ষাপটে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি বলছে, ইসরাইলকে আন্তর্জাতিক বাধ্য-বাধকতা উপেক্ষা করা বন্ধ করে দখলকৃত পশ্চিম তীর ও গাজা এলাকায় করোনা টিকার সম ও যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে।
ফিলিস্তিনী কর্তৃপক্ষ বলছে, জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্স এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনীদের টিকা দেয়া হবে।
ইসরাইল পশ্চিম তীরে ইসলাইলি বসতিসহ তার নাগরিকদের ১৯ ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু করেছে। ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধ শেষে পশ্চিম তীর ও গাজা উপত্যাকা দখলে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat