ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, কোভিড-১৯ ভ্যাকসিন রফতানির ওপর ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না।
তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে যে, তাদের নিষেধাজ্ঞা (কোভিড ভ্যাকসিন এক্সপোর্ট) বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’
তিনি বলেন, গতমাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশকে ভারতীয় ভ্যাকসিন দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে তা নিয়ে বাংলাদেশের কোন সংশয় নেই।
তিনি বলেন, ‘ভ্যাকসিন উপযুক্ত সময়ে আসবে … উদ্বেগের কিছু নেই।’মোমেন জানান, ভ্যাকসিনটি এই মাসের শেষে পাওয়া যাবে। সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন ভারত ও বাংলাদেশ একই সাথে পাবে।পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভ্যাকসিনের রেগুলেটরি প্রক্রিয়া বাংলাদেশে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা শিগগিরই প্রদান করা হবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোভিড-১৯ টিকা পাওয়ার সম্ভাবনার জন্য ভারত ছাড়াও বিভিন্ন উৎস অনুসন্ধান করছে।
বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat