ব্রেকিং নিউজ :
‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের চলে যাওয়া পুরো বাংলার সাহিত্য অঙ্গণের জন্য অপূরণীয় ক্ষতি।’
সোমবার দুপুরে রাজধানীতে বাংলা একাডেমী প্রাঙ্গণে সদ্যপ্রয়াত রাবেয়া খাতুনের কফিনে পুস্পস্তবক অর্পণ শেষে গভীর শোক জানিয়ে পরম স্রষ্টার কাছে তার আত্মার শান্তি প্রার্থনা করে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বাংলা সাহিত্যে রাবেয়া খাতুনের মতো নারী লেখিকা খুব বেশি নেই উল্লেখ করে ড. হাছান বলেন, ‘রাবেয়া খাতুন বাংলাদেশের এমন একজন লেখিকা যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ৫০টির বেশি উপন্যাস, চারশত ছোট গল্প তিনি রচনা করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেসময় সাহিত্যচর্চা শুরু করেছিলেন, তখন একজন নারীর পক্ষে সাহিত্যচর্চা এত সহজ কাজ ছিল না। সেই সময় সাহিত্যচর্চা শুরু করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।’
রাবেয়া খাতুন শুধু নিজে লেখিকা হিসেবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা নয়, তিনি তার পুরো পরিবারকে একটি সংস্কৃতিমনা পরিবার হিসেবে গড়ে তুলেছেন বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ফরিদুর রেজা সাগর তারই সন্তান, যিনি শুধুমাত্র টেলিভিশন পরিচালনা নয়, চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতি অঙ্গণে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতিকে ধারণ ও লালন করছেন। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের অন্যান্য সন্তান-সন্ততি ও পরিবারের সবাই আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন উল্লেখ করে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান ড. হাছান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat