ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বির্নিমাণে, সেবা ও সুযোগ প্রাপ্ত জনে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।
বাসস সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
ভোলা : জেলায় আজ জাতীয় সমাজ সেবা দিবস-২০২১ উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ৫ জন প্রতিবন্ধীর মধ্যে এই চেয়ার বিতরণ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হালদার, অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা প্রেস কøাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম, হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক কাজী গোলাম কবির।
নড়াইল : দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, প্রশিক্ষণোত্তর আর্থিক অনুদান ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল ইসলাম। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট : দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের যৌথ উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।
নীলফামারী: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলায় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা ফরহাদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ।
পরে অন্ধ শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত ‘জিপিএ-৫’ পাওয়া দু’জন শিক্ষার্থীকে উপহার হিসেবে ব্রেইল কোরআন শরীফ এবং বোর্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat