ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-৩১
  • ৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ক ধারার বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন এক সার্কুলার জারি করেছে।
সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, “নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ক ধারার বিধান অনুযায়ি কোনো মামলা উক্ত আইনের ২০ ধারা উপধারা (৩) এ উল্লেখিত ১৮০ দিনের মধ্যে নিস্পত্তি না হওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালকে উহার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের নিকট দাখিল করার এবং তার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করার সুনির্দিষ্ট বিধান রয়েছে। তাছাড়া উল্লেখিত ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে উহার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করার এবং তার একটি অনুলিপি বাংলাদেশ সুপ্রিমকোর্টে প্রেরণ করার বিধান সন্নিবেশিত আছে।”
সার্কুলারে বলা হয়, উল্লেখিত বিধান যথাযথভাবে প্রতিপালন না হওয়ায় উহা আবশ্যিকভাবে প্রতিপালন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। এ সার্কুলারের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat