ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফলতার সাথে কাজ করছে।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসেও সরকার বিভিন্ন ধরণের অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রম নিরলসভাবে বাস্তবায়ন করছে। এক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ জনগণের স্বার্থে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করলে এ কার্যক্রম আরও গতিশীল হবে।’
মন্ত্রী আজ ঢাকায় আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মায়সুন বার্বারের সাথে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এসব কথা বলেন।
মন্ত্রী সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে ভিডিও করফারেন্সে যুক্ত হন।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, সংযুক্ত আরব আমিরাত বন্যা নিয়ন্ত্রণসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন ধরণের অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, এ কাজে তারা স্কুল কলেজের শিক্ষার্থীসহ যুব স¤প্রদায়কে ব্যাপকভাবে সম্পৃক্ত করছে। বাংলদেশের যুব স¤প্রদায়কে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্পৃক্ত করতে তারা বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে আগ্রহী।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat