ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-২০
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে তাহের (২৮) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল গ্রামের আতাউর রহমানের ছেলে মাসুম (২৫)।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি হলেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০)। দুর্ঘটনায় হতাহতরা পরস্পর আত্মীয়।
আজ রোববার দুপুর সোয়া দুইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নেয়া হয়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম ও তাহেরকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুস সালাম সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসযাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পরই বাস চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat