ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ৮৮ হাজার ২১৫জন দখলদারের কবল থেকে সংরক্ষিত বনভূমি উদ্ধারে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বন মন্ত্রণালয়।
আজ বাংলাদেশ সচিবালয়স্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, দেশের ৫ হাজার ৯৮২ ব্যক্তি ১লাখ ৪ হাজার ১৪৯ দশমিক ১৭ একর সংরক্ষিত বনভূমি জবর দখল করে হাটবাজার, দোকান, রিসোর্ট,কটেজ, কৃষি ফার্ম ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৪০ জন ৮২০ দশমিক ৩৪ একর সংরক্ষিত বনভূমি দখল করে শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানা স্থাপন করেছেন।
বন বিভাগের নামে রেকর্ডকৃত অবৈধ দখলকৃত সংরক্ষিত বনভূমি উদ্ধারে প্রথম অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কক্সবাজার বনবিভাগের অবৈধ দখলকৃত সংরক্ষিত বন উদ্ধারে অভিযান চালানো হবে। পরবর্তীতে দেশের অবশিষ্ট অঞ্চলের বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
সভায় আরো জানানো হয়, ৮২ হাজার ০৯৩ জন ব্যক্তি ১ লাখ ২৩ হাজার ৬৪৩ দশমিক ৫৫ একর সংরক্ষিত বনভূমি অবৈধ ভাবে দখল করে ঘরবাড়ি, কৃষি জমি তৈরি করেছে। সারাদেশে মোট ৩ লাখ ৩১ হাজার ৯০৭দশমিক ৫২ একর সংরক্ষিত বনভূমির ১৩৮৬১৩ দশমিক৬ একর মোট ৮৮ হাজার ২১৫ জন জবরদখল কারী দীর্ঘদিন ধরে দখলে রেখেছে। সভার সিদ্ধা মোতাবেক বনের নামে রেকর্ডকৃত সকল সংরক্ষিত বনভূমি উদ্ধারের এই কর্মসূচি চলমান থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান , অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) মোঃ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মনিরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী সহমন্ত্রণালয় ও বন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat