ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল আজ শুরু হয়েছে। শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে সেনাবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ জেলকে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একই ব্যবধানে হারিয়েছে বিমান বাহিনীকে।
অন্যদিকে, নারী বিভাগের খেলায় বাংলাশে আনসার ৩-০ সেটে হারায় জামালপুর জেলাকে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। এ সময় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং টুর্ণামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও জামালপুর জেলাসহ ১২টি দল অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat