ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাস্ক বিহীন যাত্রীদের চট্টগ্রাম মহানগরে প্রবেশ করতে দিচ্ছেছনা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নিজেই মাঠে নেমেছেন এ যাত্রায়।
বুধবার ভোর থেকে চট্টগ্রাম নগরের পাঁচটি প্রবেশ পথে নিজে দাঁড়িয়ে মাস্ক বিহীন যাত্রীদের নগরে প্রবেশে বাধা দিয়েছেন সুজন। শুধু তাই নয় এসময় তাদের নগরের ভেতর থেকেই বের করে দেওয়া হয়। নগরের পাঁচটি প্রবেশ পথ হলো- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অক্সিজেন মোড়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তর মাথা এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে শহরে প্রবেশের দুই পথ কালুরঘাট সেতু-শাহ আমানত সেতু।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই চট্টগ্রামের জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীকে সচেতন করতে নিয়মিত প্রচারোনা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই পরিচালিত হচ্ছেছ ভ্রাম্যমান আদালতের অভিযান। কিন্তু এরপরেও নগরের সর্বত্রই চোখে পরে মাস্ক বিহীন ঘুরাঘুরি। তাই এবার মাস্ক ছাড়া কোনো যাত্রীকে বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আজ সকাল ১০ টার দিকে শাহ আমানত সেতু এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা প্রতিটি গাড়ি তল্লাশি করছেন প্রশাসক নিজেই। এসময় মাস্ক বিহীন বেশ কয়েকজন পুরুষ যাত্রীকে সেতুর মাঝ পথেই নামিয়ে আবারো বাড়িতে ফেরত পাঠানো হয়।এছাড়া মাস্ক ছাড়া নারী ও শিশু যাত্রীদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat