ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০৮
  • ৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন,কক্সবাজার বিমানবন্দরকে অন্তর্জাতিক মানে উন্নীত করে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা হবে। আজ কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে যাত্রীদের জন্য নবনির্মিত লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,এই বিমানবন্দরের উন্নয়ন কাজ শেষ হলে তা আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে। ফলে কক্সবাজার নেপাল,ভুটান ও ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পাঁচ হাজার ১ ’শ ৭৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে শক্তি বৃদ্ধি করার পাশাপাশি এর দৈর্ঘ্য ৯,০০০ ফুট থেকে বাড়িয়ে ১২ হাজার ফুট করা ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে।
মাহবুব আলী বলেন,বর্তমান সরকার পর্যটর শিল্পের উন্নয়নে কাজ করে চলেছে। এ্ই ধারাবাহিকতায় দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক,বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানপ্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat