ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ মুক্ত দিবস আগামিকাল ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এইদিনে হবিগঞ্জবাসী পেয়েছিলেন স্বাধীনতার স্বাদ। দীর্ঘ ৯ মাসের অবরুদ্ধ পরিবেশের অবসানে আনন্দে উদ্বেল হবিগঞ্জবাসী স্বজন হারানোর বেদনায় থমকে গিয়েছিলেন।
হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর উপজেলা ইউনিট।
১৯৭১ সালে ৫ ডিসেম্বর সূর্যাস্তের পর হবিগঞ্জ শহরে নেমে আসে নিস্তব্ধতা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর শোনার জন্য শহরবাসী রেডিওতে কান পেতেছিলেন। এর ক’দিন আগেই বিদ্যুৎ কেন্দ্র, শায়েস্তানগর, উমেদনগর ও খোয়াই নদীর ওপার থেকে বীর মুক্তিযোদ্ধারা ব্যাপক গুলিবর্ষণের মাধ্যমে তাদের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন। শায়েস্তানগর এলাকায় বর্তমানের টেলিফোন এক্সচেঞ্জের স্থানে হানাদার পাকিস্তানি মিলিশিয়াদের একটি ক্যাম্প ছিল। বীর মুক্তিযোদ্ধাদের আক্রমনে পর্যুদস্ত হয়ে তারা আগেরদিনই শহর ছেড়ে চলে যায়। পাকিস্তানীদের দালাল এডভোকেট মোহাম্মদ আব্দুলা’র শায়েস্তানগরস্থ বাসভবনে হামলা চালাতে গিয়ে রাজাকারের গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাসুদ। তিনি শহীদ হওয়ার পর মুক্তিযোদ্ধারা শহরে আর কোন প্রতিরোধের সম্মুখিন হননি। রাজাকার, আলবদর আর সামস্ বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে আগের রাতেই শহর ছেড়ে পালিয়ে যায়।
৬ ডিসেম্বরে শীতের সকালে শহরবাসী মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানায়। তারা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মুক্ত হবিগঞ্জ শহরের রাস্তায় নেমে এসে বিজয়ের উল্ল¬াস প্রকাশ করে।
মুক্ত হবিগঞ্জে মুক্তিযোদ্ধাদের যে দলটি প্রথমে প্রবেশ করে তার নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আব্দুস শহীদ। তার সাথে ছিলেন সদর উপজেলার বহুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লতিফ, মশাজানের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল কাইয়ুম, সুলতান মামদপুরের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আজিম, সুলতানশীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, হবিগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা সাবু মিয়া, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, উমেদনগরের বীর মুক্তিযোদ্ধা শুকুর মিয়া, বাহুবলের বীর মুক্তিযোদ্ধা হাবিব মিয়া, রাজিউড়ার বীর মুক্তিযোদ্ধা আলফু মিয়াসহ ৩৫ জন। তারা সকাল ১০টা-১১ টার দিকে পইলের সড়ক দিয়ে শহরে প্রবেশ করেন। এর আগে তাদের অবস্থান ছিল সাবাসপুর, বক্তারপুর ও সুয়াইয়া গ্রামে। দলটি শহর প্রদক্ষিণ করে হবিগঞ্জ থানায় গিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পরে জে কে এন্ড এইচ কে হাইস্কুলে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানায় স্থানীয় জনগন।
বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আব্দুস শহীদ বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর ইউনিটের কমান্ডার। তিনি জানান, তার নেতৃত্বে ৩ নং সেক্টরের একটি প্লাটুন ২ ডিসেম্বর হবিগঞ্জ শহরের পাশে অবস্থান গ্রহন করেন এবং পাকিস্তান বাহিনীর দু’জন দালালকে আটক করে হত্যা করা হয়। পরে ৫ ডিসেম্বর ঘেরাও করা হয় হবিগঞ্জ শহর। ওইদিনই হানাদার পাক সেনার পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি।
একইদিন হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলাও হানাদার পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয়।সুত্র:-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat